৯০০০ কর্মী ছাঁটাই করবে নিশান

১০ নভেম্বর, ২০২৪ ১১:৩৬  

তথ্যপ্রযুক্তি থেকে অটোমোবাইল, কোনো খাতেই যেনো কর্মী ছাঁটাইয়ের বিষয়টি থামছে না। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, এআইসহ তথ্যপ্রযুক্তির আধুনিক প্রয়োগ এবং খরচ কমানোর অংশ হিসেবে এসব ছাঁটাই চলছে। এরই ধারাবাহিকতায় এবার প্রায় ৯০০০ কর্মী ছায়টাইয়ের ঘোষণা দিয়েছে জাপানের গাড়ি নির্মাতা জায়ান্ট নিশান। খবর বিবিসি।

খবরে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্রে বিক্রি কমে যাওয়ায় উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে জাপানি কার জায়ান্ট নিশান। খরচ সাশ্রয়ের এ পদক্ষেপ বাস্তবায়নে বিশ্বব্যাপী কোম্পানিটির ৯০০০ কর্মী চাকরি হারাবেন।

সম্প্রতি দ্বিতীয় দফায় আয়ের পূর্বাভাস সংশোধন করেছে নিশান। সেখানে দেখা যাচ্ছে, চলতি বছরে আগের পূর্বাভাসের তুলনায় পরিচালন মুনাফা ৭০ শতাংশ কমে যেতে পারে।

ডিবিটেক/বিএমটি